স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন শিক্ষার্থীদের হাতে পরিচয় পত্র তুলে দেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. শহিদুল হক বাদল । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর।
এসময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, ‘আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে পারে, তবে তারা পরিবার ও রাষ্ট্রের অমূল্য সম্পদে পরিণত হবে। দেশের উন্নয়নে প্রতিটি শিক্ষার্থীর সুশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি।’
বিদ্যালয়ের শিক্ষক মাছুমা আক্তার, ইন্দ্রজিৎ বিশ্বাস, সুমন দাস, আবু আনসার আলী, স্বপ্না বিশ্বাস, খান জাহান আলী, মজনু হোসেন, মেহেদী হসানসহ প্রতিষ্ঠানের সকল কর্মচারী এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষক ফারুক হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।