চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজে নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পৌর সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক তুহিন আক্তার, যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, কৃষকদলের সভাপতি আজগর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, যুবনেতা অবাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা এবং ২০২৬ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন আসিফ খান, জান্নাতুল নাঈম, ফেরদৌস আল-কাইফ, মৌমিতা, নিশাত তাসনিম, শেখ তানজীর রহমান, আয়েশা রহমান, শাহরিয়ার নাফিজ, রিজওয়ান ইস্তিকা রাফিদ, চাঁদ মিয়া, রোকনুজ্জামান, তালহা জুবায়ের, নাহিদ হাসান, সাদিয়া আক্তার ইভা, পারভিনা খাতুন, সৌরভ আহমেদ, মুহিন জামান সূর্য, লিমা খাতুন, পারভেজ হোসেন, শ্রী চিরঞ্জিত কুমার পাল, প্রেমী খাতুন, রুমন মিয়া, আলিফ হোসাইন, জাহিদ হাসান, সামিউল ইসলাম এবং নাফিজা তাবাচ্ছুম মাহিন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।