যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০২:২১ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:২২ পিএম
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

মাগুরা সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (এডিপি) এর অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় বুধবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

উপকরণ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, শিক্ষকদেরকে অত্যন্ত আন্তরিকতা ও সঠিকভাবে দায়িত্ব পালন করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুণগত মান বাড়াতে বিশেষ ভূমিকা নিতে হবে। সুস্থ শরীর ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ দেহ ও মন গঠনে সব ধরনের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সদর উপজেলার ৬৫টি স্কুল ও মাদরাসার প্রধানদের হাতে বরাদ্দকৃত শিক্ষা উপকরণ, খেলার সামগ্রী ও গাছের চারা তুলে দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)