যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলা প্রথমপত্র দিয়ে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৭:৫৫ পিএম
বাংলা প্রথমপত্র দিয়ে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু

বাংলা প্রথমপত্র (কোড-১০১) পরীক্ষার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে এইসএসসি পরীক্ষা।
সকাল ১০টায় সারা দেশে একযোগে একই প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হচ্ছে।

যশোর বোর্ডে এ পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ১৭ হাজার ১১৭ শিক্ষার্থী। সর্বোচ্চ দ্বিতীয় পাবলিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে যশোর বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন জানিয়েছেন।

যশোর বোর্ড সূত্রে জানা গেছে, ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ৯ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে পরীক্ষার্থীকে নিজ নিজ আসনে অবস্থান করার আহবান জানানো হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর বোর্ড থেকে অংশ নিচ্ছেন এক লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৯৮ ও ছাত্রী ৬০ হাজার ১৮৯। গত বছর অংশ নেয় এক লাখ ১৬ হাজার ৮০৯ জন।
এর মধ্যে বিজ্ঞান শাখায় ২২ হাজার ৭২৩, মানবিক শাখায় ৮১ হাজার ৯৬০ ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ জন রয়েছেন।

এবার খুলনা জেলার ২৩ হাজার ৫৪৭ পরীক্ষার্থী, বাগেরহাটের আট হাজার ২২৯, সাতক্ষীরার ১২ হাজার ২৭৭, কুষ্টিয়ার ১৫ হাজার ৩৮৩ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার সাত হাজার ৫৭৯, মেহেরপুরের তিন হাজার ৯১৫, যশোরের ১৯ হাজার ৭৯১, নড়াইলের চার হাজার ৬৯৯, ঝিনাইদহের ১৪ হাজার ৭০২ এবং মাগুরা জেলার সাত হাজার ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

যশোর বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন বলেছেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। ২৪০ কেন্দ্রে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য যশোর বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে সবাইকে কন্ট্রোল রুমের ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস জানানো হয়েছে। যেকোনও বিষয় এবং পরিস্থিতি কন্ট্রোল রুমকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)