অভয়নগর (যশোর) প্রতিনিধি
সারাদেশের মতো যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হলেও পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ৪১জন। পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অভয়নগর উপজেলার আটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন এক হাজার ৪০২জন। আর অনুপস্থিত ছিলেন ৪১ জন।
এইচএসসি পরীক্ষার পাঁচটি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৩৫ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন এক হাজার ১১১ জন। আর অনুপস্থিত ছিলেন ২৪ জন। অনুপস্থিত ২৪ জনের মধ্যে ১৬ জন ছাত্রী ও আটজন ছাত্র।

আলিম পরীক্ষার একটি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯৯। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন ১৮৬ জন। আর অনুপস্থিত ছিলেন ১৩ জন। অনপুস্থিত ১৩ জনের মধ্যে দশ ছাত্রী ও তিন ছাত্র।
এছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার দুটি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৯ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হন ১০৫ জন। আর অনুপস্থিত ছিলেন চারজন। অনুপস্থিত চারজনের মধ্যে একজন ছাত্রী ও তিনজন ছাত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কী কারণে তারা অনুপস্থিত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’