যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরীক্ষায় অসুদাপায় অবলম্বন

মেহেরপুরে পরীক্ষার্থীকে বহিষ্কার, দুই পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:০৫ পিএম
মেহেরপুরে পরীক্ষার্থীকে বহিষ্কার, দুই পরিদর্শককে অব্যাহতি

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অসুদাপায় অবলম্বন করার (মোবাইল ফোন ব্যবহার করে নকল করার) অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত রাকিব হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম ডিগ্রি কলেজের ছাত্র। তার রোল নম্বর ৬৪৮৩৮৭ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০১৩৫৮৫৯৪৫।

এঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কক্ষের দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের কলেজ ভবনের ১০৩ কক্ষে এই ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ১০৩ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী রাকিব হোসেন মোবাইল ফোন ব্যবহার করে নকল করছিলেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রট কক্ষটিতে পরিদর্শনে যান এবং হাতেনাতে ধর ফেলেন। পরে ওই ছাত্রকে বহিষ্কার ও কর্তব্যরত দুই পরিদর্শককে অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জেমিন আহমেদ।

কেন্দ্র সচিব ও বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম স্বপন বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)