যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ৫৮ বিজিবির উদ্ধার করা কচ্ছপ ও ঈগলছানা অবমুক্ত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:০২ পিএম
কোটচাঁদপুরে ৫৮ বিজিবির উদ্ধার করা কচ্ছপ ও ঈগলছানা অবমুক্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৮ বিজিবি) উদ্ধার করা ২৪১টি কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগলছানা সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে বলুহর বাঁওড়ের সংরক্ষিত অঞ্চলে বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

বিজিবি ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা দত্তনগরের মাথুরা মাঠ এলাকা থেকে স্থানীয় প্রজাতির কাইট্টা কচ্ছপের ২৪১টি বাচ্চা এবং দুটি ঈগলের বাচ্চা উদ্ধার করেন। উদ্ধার করা বন্য প্রাণীগুলো ওইদিন বিকেলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

অবমুক্ত করার সময় কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিজিবির এ উদ্যোগ এবং বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)