যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ পিএম
ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের মতবিনিময়

খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফোরামের উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পামেলা মেতশার, হেড অব সাউথ এশিয়া ফ্রাঙ্ক এ কে এবং এমডিএফ বাংলাদেশের কনসালট্যান্ট মাহবুবা কুমকুম।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন, প্রকল্প ব্যবস্থাপক কাজী রবিউল আলম, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, রাজীব কুমার বাছাড়, ইউপি সদস্য শংকর বিশ্বাস, মানিক ভদ্র, নুরুন্নাহার পারভীন, মমতাজ পারভীন মিনু, নূর ইসলাম, অ্যাওসেডের টিম লিডার সালাহউদ্দিন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মোস্তাক হাসান, কারিগরি সহকারী সুমন বিশ্বাস, ফিল্ড ম্যানেজার লাবণ্য হালদার, মাঠ সংগঠক নাসরিন নাহার, শুভঙ্কর বিশ্বাস, জীবিতেষ মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল।

মতবিনিময় সভায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন ফোরামের নেতারা। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এর আগে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)