যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়াদোত্তীর্ণ ও ভুয়া ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
মেয়াদোত্তীর্ণ ও ভুয়া ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফ্রিজে বরফ জমা, ওষুধের স্যাম্পল রাখা এবং ভুয়া ওষুধ বিদেশি চলে চালানোর অভিযোগে ‘জামান মেডিসিন কর্নার’ নামে এক ওষুধের দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানটি যশোর শহরের জেল রোড কুইন্স হসপিটালের কাছে অবস্থিত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ও জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস মঙ্গলবার দুপুরে ওই অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ওই দোকানে গিয়ে বিক্রির জন্য নয় এমন স্যাম্পল ওষুধ পান। এছাড়া ওষুধ রাখার ফ্রিজে জমা হওয়া বরফে ভেজা ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ওই দোকানে একটি নাকের ওষুধ ছিলো; যার বডিতে ‘মেড ইন ইনডিয়া’ লেখা। কিন্তু কিউআর কোড ব্যবহার করে দেখা গেছে সেটি ভুয়া। এইসব অভিযোগে ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)