যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসুস্থ ‘উদয়ী-মধুরাজ’ উদ্ধার, চিকিৎসা চলছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১০:২৮ পিএম
অসুস্থ ‘উদয়ী-মধুরাজ’ উদ্ধার, চিকিৎসা চলছে

বিলুপ্তপ্রায় একটি অসুস্থ বাজপাখি উদ্ধার এবং পরবর্তীতে তার চিকিৎসাসেবা করা হচ্ছে।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের একটি বাগান থেকে শুক্রবার দুপুরে এই পাখিটি উদ্ধার করা হয়।

পাখি বিশেষজ্ঞদের মতে, এই বাজপাখিটির নাম ‘উদয়ী-মধুরাজ’। এর ইংরেজি নাম Oriental Honey Buzzard এবং বৈজ্ঞানিক নাম Pernis ptilorhyncus। এরা মৌমাছির চাকে হামলা চালিয়ে মধু ও চাক খায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হিতামপুর গ্রামের শিক্ষক শহীদুজ্জামানের বাড়ির পাশের বাগানে অসুস্থ অবস্থায় পাখিটিকে দেখতে পায় কয়েক শিশু। তারা পাখিটিকে নিয়ে খেলায় মেতে উঠলে বিষয়টি নজরে আসে শহীদুজ্জামানের। তিনি দ্রুত পাখিটি উদ্ধার করে নিরাপদে রাখেন।

পরে খবর পেয়ে পাইকগাছার পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান পাখিটির দায়িত্ব নেন। তিনি জানান, উদ্ধারকৃত বাজপাখিটি অত্যন্ত দুর্বল ছিল এবং উড়তে পারছিল না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থপ্রতিম রায়ের তত্ত্বাবধানে বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের একটি কক্ষে পাখিটি রাখা হয়েছে। সেখানে নিয়মিত ওষুধ প্রদানসহ মাছ খাওয়ানো হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, যথাযথ পরিচর্যায় পাখিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। সুস্থ হলে এটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

উদ্ধার হওয়া পাখিটি ‘উদয়ী-মধুরাজ’ নামে পরিচিত, যা এক ধরনের বিরল শিকারী পাখি। এরা সাধারণত মৌমাছির চাক লক্ষ্য করে আক্রমণ করে এবং মধু ও চাক খেতে পছন্দ করে।

বাজপাখি মাঝারি আকারের এক ধরনের শিকারী পাখি, যা তার ক্ষিপ্রতা ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য সুপরিচিত। স্ত্রী বাজ সাধারণত পুরুষের তুলনায় আকারে বড় হয়। এরা মাছ, ইঁদুর, কাঠবিড়ালী, খরগোশসহ ছোট আকারের প্রাণী এবং পায়রা, ঘুঘুর মতো পাখি শিকার করে জীবন ধারণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)