যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:২৭ এ এম
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গত তিনদিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল।

খবর পেয়ে গাছগুলো জব্দ করে প্রশাসন।

দিঘলিয়া গ্রামের শামীম মোল্যাসহ স্থানীয়রা জানান, সাইফ উদ্দিন নামে এক ব্যক্তি গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ধরে ১৬ শতক সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

স্থানীয়রা বিষয়টি জানানোর পর প্রশাসন গাছগুলো জব্দ করে।

তবে, অভিযুক্ত সাইফ উদ্দিন কিছু গাছ সরিয়ে ফেলেছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে আমি ঘটনাস্থলে পাঠাই। গাছগুলো জব্দ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)