যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ঘরের বারান্দা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০২:২৫ পিএম
অভয়নগরে ঘরের বারান্দা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহিনী বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ায় নিজ ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহিনী বিশ্বাস ওই গ্রামের মৃত মৃন্দা বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দায় রাখতেন। গতকাল রবিবার রাতের খাবার শেষে তিনি যথারীতি ঘুমিয়ে পড়েন। আজ সোমবার সকালে পরিবারের সদস্যরা বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী বলেন, বৃদ্ধা মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। রোগ ও বার্ধক্যজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বৃদ্ধা নারীর আত্মহত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)