যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০২:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৩:০৮ পিএম
সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার দাবিতে মানববন্ধন

জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার বস্তিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরার ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানবাধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার এবং কামালনগরের সুমি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি শহরের জলাবদ্ধতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। ফলে উপকূলের মানুষ ভিটেমাটি ও জীবিকা হারিয়ে শহরের বস্তিগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। বক্তারা আরও বলেন, বস্তিতে এসেও এই ভাগ্যবিড়ম্বিত মানুষগুলো খাদ্য ও কর্মসংস্থান সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিসহ নানা নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা এ সময় উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূরীকরণের জোর দাবি জানান। একই সাথে নগরের জন্য বিশেষ ‘সবুজ জলবায়ু তহবিল’ গঠন করা, নগরে নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা, দ্রুত জলাবদ্ধতা দূরীকরণ এবং বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)