যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় অতিবর্ষণে ৩৮ প্রাথমিক বিদ্যালয় বন্ধ, ভেসে গেছে ১২৭ মাছের ঘের

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:২৪ পিএম
সাতক্ষীরায় অতিবর্ষণে ৩৮ প্রাথমিক বিদ্যালয় বন্ধ, ভেসে গেছে ১২৭ মাছের ঘের

অতিবর্ষণ ও জলাবদ্ধতায় সাতক্ষীরা জেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পাশাপাশি ছয় হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে অন্তত ১২৭টি মাছের ঘের।

এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে জেলায় তাৎক্ষণিক বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় জানানো হয়, যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সভায় শহরের জলাবদ্ধতা নিরসন, উপকূলীয় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, যানজট নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর ও নির্দিষ্ট বাসস্টপেজ চিহ্নিতকরণ এবং মাদকবিরোধী অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম, সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বক্তব্য রাখেন।

বক্তারা জনভোগান্তি কমাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)