যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাগরণীর সবুজ অভিযান কর্মসূচির উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:১৬ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:৩৭ পিএম
জাগরণীর সবুজ অভিযান কর্মসূচির উদ্বোধন

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদ-এর উদ্যোগে জাগরণীর সবুজ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার ঝিকরগাছা থানা মোড়-সংলগ্ন প্রধান সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুর আলম নিশান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মনিরুল আলম মিশর, সদস্য আলমঙ্গীর, কবির, সোহেল, রাশেদুল, জামান, হিরু, ময়নুল ইসলাম বাদল, ফয়সাল মুকুট, অমিত কুমার নয়ন, মাওলা কবির, শহীদুল ইসলাম, তাইফ, মইন, সাহিত্যিক আবু সায়েদ, সোহান, সাকিবসহ জাগরণী সংসদের অসংখ্য সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)