খুলনা অফিস
খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুস্থ হয়ে ওঠা আহত বাঘটিকে রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে।
এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে সাংবাদিকদের জন্য বাঘটির ছবি ও তথ্য সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতেই বাঘটিকে নিরাপদ ব্যবস্থাপনায় সুন্দরবনের উদ্দেশে পাঠানোর কথা। রোববার বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের উপযুক্ত স্থানে বাঘটিকে অবমুক্ত করা হবে।
বন বিভাগ জানিয়েছে, বাঘটির শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় প্রস্তুতি শেষে তাকে আবারও প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।