যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:৩৫ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:৪২ পিএম
লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

খরিপ-২ মৌসুমে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও গ্রীষ্মকালীন সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি প্রকৌশলী এএম হেলালুর রহমান, বিএনপিনেতা টিপু সুলতান, হেমায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, সামসুল হক আজাদসহ প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে , এ বছর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ছয় হাজার ৫৭০ টি গাছের চারা, কৃষক প্রতি পাঁচটি চারা, গাছ প্রতি ৫ কেজি করে ২৫ কেজি জৈব সারসহ বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)