যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, ফলদ বাগান উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৩:৩৩ পিএম
লোহাগড়ায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, ফলদ বাগান উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান-ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও স্কুলের ফলদ বাগান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) সকালে লোহাগড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়মে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপি সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক এবং  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। 

আলোচনা সভায় স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে ফলের বাগানে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান  অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)