ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আঞ্জুমান আরা প্রতিদিন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন।
দীর্ঘদিন পর সংসদ সদস্য (নারী আসন-১৪) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল এমপির সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
এর ফলে ঝিকরগাছা উপজেলার নারী ও গর্ভবতী মায়েরা নিয়মিত গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে গ্রামীণ এলাকার নারীদের চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা করছেন।
স্থানীয়দের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত গাইনি বিশেষজ্ঞের উপস্থিতি নারীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাইনি চিকিৎসকের নিয়মিত উপস্থিতি এবং চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নির প্রতি ঝিকরগাছাবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।