যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কর্মচারী নয়জন, বেতন উত্তোলন দশজনের!

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০১:১৪ এ এম
কর্মচারী নয়জন, বেতন উত্তোলন দশজনের!

Subornovumi ফাইল ছবি ছবি:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে অর্থবাণিজ্য চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা।

অফিস সহকারী লুৎফর রহমানের যোগসাজসে এই অর্থবাণিজ্য বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের নয়জন কর্মচারী থাকলেও দশজনের নামে বেতন উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ। 

বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত সহকারী হাসিনা খাতুনকে আউটসোর্সিং কর্মচারী বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব নেওয়ার আগে থেকে হাসিনা খাতুন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে হেলেনা আক্তারের সহকারী ছিলেন।

এদিকে, স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় পুনর্বহালের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযাগ করেছেন শাকিল আহম্মেদ নামে এক কর্মচারী।

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে প্রথমে দশ কর্মচারীর নিয়োগ হলেও বর্তমানে দুইজন টিকিট ক্লার্ক, একজন বাবুর্চি, দুইজন নিরাপত্তা প্রহরী, তিনজন পরিছন্নতা কর্মী ও একজন আয়াসহ মোট নয়জন কাজ করছেন।

প্রায় দেড় বছর আগে চাকরি ছেড়ে বাবুর্চি পদে থাকা কাওসার আলী বিদেশে চলে যাওয়ায় তার পদটি খালি হয়। সেই থেকে নয়জন কর্মচারী আউটসোর্সিংয়ে সেবা দিয়ে আসছেন।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন হেলেনা আক্তার নিপা। এর প্রায় দুই মাস পর ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি হাসিনা খাতুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাসখানেক আগে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ১১ মাসের বকেয়া বেতন পেয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। বাবুর্চির পদটি খালি থাকলেও দশজনের নামেই বেতন উত্তোলন করা হয়েছে। প্যালেন্স সি./সিএস ঝি/আউটসোর্সিং/শা-২/২০২৫/০২ নম্বর স্মারকের বিল শিটে দশজনের ১১ মাসের ২১ লাখ ৯০ হাজার ২৮৪ টাকা বেতন উত্তোলন করা হয়েছে।

আউটসোর্সিং কর্মচারী শাকিল বলেন, 'এই হাসপাতালে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছি। ম্যাডাম যোগদানের দুই মাস পর থেকে ব্যক্তিগত সহকারী হিসেবে হাসিনা খাতুন হাসপাতালে যাতায়াত করছেন। তিনি আউটসোর্সিংয়ের কেউ নন। আমরা নয়জন কাজ করছি।'

তিনি বলেন, ''টাকা ছাড়া পুনরায় নিয়োগ না হওয়ায় আমি এখনো নিয়োগপত্র পাইনি। সোমবার নিয়োগপত্রের জন্য ম্যাডামের কাছে গেলে তিনি আমাকে বলেন, ‘তুমি আমার নামে সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছো, যেকারণে তোমার নিয়োগপত্র দেওয়া হবে না।’'

এসব বিষয়ে অফিস সহকারী লুৎফর রহমান বলেন, হাসিনা খাতুন আউটসোর্সিং কর্মচারী হিসেবে বেতন উত্তোলন করেছেন। গত বছরের অক্টোবর মাসে হাসিনা খাতুনকে নিয়োগ এবং সেই মাস থেকে তার বেতন দেওয়া হয়েছে।

নির্দিষ্ট সময় ব্যতিত অক্টোবর মাসে কীভাবে নিয়োগ দেওয়া হলো- এ প্রশ্নে তিনি বলেন, 'এ ব্যাপারে আমি কিছু জানি না; ম্যাডাম বলতে পারবেন।'

জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, টাকা উত্তোলন করে দুই মাসের টাকা ফেরত দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)