যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপকূলীয় জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৫:৫৩ পিএম
উপকূলীয় জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

দক্ষিণ খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় হাজারো অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মানবিক এই উদ্যোগটি আয়োজন করে সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর রহমান ফাউন্ডেশন। বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডি।

শুক্রবার ও শনিবার দুদিনব্যাপী এই ক্যাম্প পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং কয়রার জায়গীরমহল খান কোমরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিরলসভাবে রোগীদের সেবা প্রদান করেন। মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, চক্ষু, শিশু ও গাইনিসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কার্যক্রমটি তদারকি করেন শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)