যশোর, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইকোর চক্ষুক্যাম্প উদ্বোধনে নার্গিস বেগম

‘পিছিয়েপড়া মানুষদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১১:০৭ পিএম
‘পিছিয়েপড়া মানুষদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে’

যশোরে ষাটোর্ধ্ব নারীদের জন্য অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সমাজে পিছিয়েপড়া মানুষদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেশে বঞ্চনা থাকবেনা।

শুক্রবার সকালে শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এই ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্যসংস্থা ইকো। সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরে ষাটোর্ধ্ব নারীদের জন্য বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দেড় শ' ষাটোর্ধ্ব বৃদ্ধা ক্যাম্পে চিকিৎসা পেয়েছেন। যার মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে আমেরিকান লেন্স লাগিয়ে দেওয়া হবে আজ শনিবার। তাদের চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষুবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক, বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।

ক্যাম্পের উদ্বোধনকালে অধ্যাপক নার্গিস বেগম বলেন, ইকো সবসময় মানবিক কাজ করে যাচ্ছে। তারা উচ্চশিক্ষায় বৃত্তি দিয়ে থাকে। দরিদ্র মানুষদের উন্নতমানের খাবার খাওয়ায়। ফ্রি চিকিৎসাসেবা দেয়। যা প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেনা। মানবসেবা ও দেশের জনকল্যাণমূলক কাজের জন্য রাজনীতি করে। বিএনপি সরকার পিছিয়েপড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখি কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনীগরিব সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে সরকার কাজ করছে।'

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, যশোর নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকো সমাজের পিছিয়েপড়া হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও কর্মসংস্থানউপযোগী দক্ষতামূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে সহযোগিতা ও সম্বলহীনদের জন্য আবাসন সুবিধা প্রদান করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)