যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ২৪১টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০২:৪৩ পিএম
পাইকগাছায় ২৪১টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

আজ রোববার (২৮ জুন) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান এই ক্যাম্পেইনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এই ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ-স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার শতভাগ শিশুকে এই সেবার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৪১টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২৮ হাজার ৬০০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)