যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চক্ষু ক্যাম্প উপলক্ষে পাইকগাছায় বিএনপির লিফলেট বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : সোমবার, ২৯ জুন,২০২৬, ১০:০৬ পিএম
চক্ষু ক্যাম্প উপলক্ষে পাইকগাছায় বিএনপির লিফলেট বিতরণ

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে খুলনার পাইকগাছায় লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পৌর সদর এলাকায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতাকর্মীরা আসন্ন চক্ষু ক্যাম্প সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং সেবা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর সভাপতি আসলাম পারভেজ, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, সদস্যসচিব এস.এম. এমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, হুরাইরা বাদশা, উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান সরদার, আনোয়ারুল কাদিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এছাড়া বাছাইকৃত অসচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, চশমা এবং এক মাসের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)