যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
ঝিনাইদহে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভা

ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলার নয় নম্বর পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। সঞ্চালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানা।

সভা শেষে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে প্রায় ৫০ শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)