ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘মদিনা ডায়াগনস্টিক সেন্টার’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে ঝিকরগাছা পৌর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী এবং যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কাদির। জুলফিকার আলি ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলি আশরাফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের কোনো বিকল্প নেই। মদিনা ডায়াগনস্টিক সেন্টার সর্বাধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও মানসম্মত সেবার মাধ্যমে ঝিকরগাছাসহ আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়।