যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চক্ষু চিকিৎসা ক্যাম্পে দু’শতাধিক রোগীর অপারেশন

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৯:০৮ পিএম
চক্ষু চিকিৎসা ক্যাম্পে দু’শতাধিক রোগীর অপারেশন

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি সোহাগ মিনা।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, অত্যাধুনিক চিকিৎসাসেবা বঞ্চিত অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এই সেবার আয়োজন। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারি ক্লাব ও ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, বদরুদ্দোজা বাবলু, আসলাম পারভেজ, এসএম ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)