যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নূর-উন-নবীর স্মরণে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৮:২৯ পিএম
নূর-উন-নবীর স্মরণে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপিনেতা, পৌর কাউন্সিলর প্রয়াত নূর-উন-নবীর আত্মার মাগফিরাত কামনায় যশোরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের শংকরপুর ছোটনের মোড়ে অ্যাপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. হারুন অর রশিদ, ডা. রবিউল ইসলাম তুহিন, ডা. জান্নাতুল মৌমিতা মুন্নি, ডা. তারিক হাসান তুরিন, ডা. শেখ আতাহার হোসেন তূর্য এবং ডা. ইশরাত তারান্নুফ তৃষা।

অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি খুরশিদ আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, কাদের নেওয়াজ, ডা. মুজিবুর রহমান, জসিম উদ্দিন খান প্রমুখ।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)