যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৭:৫১ পিএম
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শনিবার (১১ জুলাই) সকালে সিভিল সার্জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, ডায়েট রুম, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ, ভিআইএ রুম এবং বহির্বিভাগ (আউটডোর) ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সিভিল সার্জনের সঙ্গে ছিলেন তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হিমেল ঘোষ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন কর্মকর্তা-কর্মচারীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)