যশোর, বাংলাদেশ || সোমবার, ১৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১২:৫৩ এ এম
পাইকগাছায় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় আলোচনাসভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থপ্রতিম রায় এবং থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী।

অনুষ্ঠানে গত এক বছরে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (কপিলমুনি) এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ (কপিলমুনি) ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)