সুবর্ণভূমি ডেস্ক
পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারিতে এ তথ্য পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। আর বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু ৭৮ দশমিক ৫ এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর। তবে বেশি দিন বাঁচার অর্থ যে সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকা, তা নয়।
ডব্লিউএইচওর গ্লোবাল হেলথ এস্টিমেটস-এর সর্বশেষ প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জীবন প্রত্যাশা, সুস্থ জীবন প্রত্যাশা, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা-সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে গড় আয়ু মহামারির আগের অবস্থার কাছাকাছি ফিরে এলেও সুস্থ জীবন প্রত্যাশার পুনরুদ্ধার হয়েছে তুলনামূলক ধীরগতিতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া