যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের দুর্নীতি তদন্তের নির্দেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১০:২৭ পিএম
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের দুর্নীতি তদন্তের নির্দেশ

ভারতের কেরালায় ২০০৬ সালের একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। অভিযোগের সময় কেরালার রাজ্যের পূর্ত দপ্তরের (পিডব্লিউডি) সচিবের দায়িত্বে ছিলেন ভারতের বর্তমান নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরোর পরিচালককে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের (কেএসটিপি) আওতায় একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। প্রকল্পটি ছিল ভারত ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত। এর প্রধান প্রকল্প ব্যবস্থাপক ছিলেন মালয়েশিয়ার সিভিল ইঞ্জিনিয়ার লি-সি-বিন। ওই বছরই তিনি আত্মহত্যা করেন।

পুলিশের উদ্ধার করা একটি সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের নাম ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত ২০০৬ সালে শুরু হলেও পরে তা আর উল্লেখযোগ্যভাবে এগোয়নি।

রোববার চেন্নিথালা সাংবাদিকদের জানান, সে সময় জ্ঞানেশ কুমার পিডব্লিউডি থেকে দিল্লিতে কেন্দ্রীয় ডেপুটেশনে চলে যাওয়ায় তদন্তের গতি থেমে যায়। পরে তিনি আর রাজ্য ক্যাডারে ফিরে আসেননি।

সম্প্রতি কংগ্রেস নেতা মালয়ানকীজু বেণুগোপালের কাছ থেকে পুরোনো মামলাটি নিয়ে নতুন অভিযোগ পাওয়ার পর বিষয়টি আবার সামনে আসে। এরপর মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গে আলোচনা করে তদন্ত পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চেন্নিথালা বলেন, নতুন করে অভিযোগ পাওয়ায় ২০০৬ সালের ঘটনাটি আবার খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরোকে। তবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল বা আদালতের কোনো সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)