যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে ছুরিকাঘাত চেষ্টার অভিযোগ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:৩০ এ এম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:৪০ এ এম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে ছুরিকাঘাত চেষ্টার অভিযোগ

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কোলকাতা কালীঘাটের বাসভবনের কাছে মঙ্গলবার তার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেন, সন্ধ্যায় মমতা ব্যানার্জীর বাড়ির কাছে ৩৮ বছরের এক নারী তার ওপর হামলা করে। পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারীর কাছে ছুরি ছিল এবং তিনি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না।

মিজ সেনের অভিযোগ, ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ করেন ও রাস্তায় শুয়ে পড়েন। কালীঘাট থানায় ই-মেলে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারের সমালোচনা করেছেন দোলা সেন। অভিযোগের প্রতিলিপি শেয়ার করেছেন সাকেত গোখালে।

কোলকাতা পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হলেও জানানো হয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন।

কোলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেছেন, ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলেই প্রাথমিক রিপোর্টে জানা গেছে। তার উদ্দেশ্য বা মোটিভ ঠিক কি ছিল, তা জানার চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)