যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে এসএসসি-দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০২:৫৯ পিএম
মহেশপুরে এসএসসি-দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহের মহেশপুরে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ খান এবং একাডেমি সুপারভাইজার আমির হোসেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো ফলাফল করার তাগিদ দেওয়ার পাশাপাশি দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)