যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় ছয় অনলাইন জুয়াড়ি আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৩:০১ পিএম
কয়রায় ছয় অনলাইন জুয়াড়ি আটক

কয়রায় বিশেষ অভিযানে ছয়জন অনলাইন জুয়াড়িকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভাগবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত বেশ কয়েকটি ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভাগবা গ্রামের জিয়ারুল ইসলাম (২২), জাহিদুল ইসলাম (২০), আব্দুল আলিম গাজী (২১), আলী হোসেন (২১), সিফাত হোসাইন (২৪) ও জাকারিয়া শেখ (২৫)।

কয়রা থানা পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনসহ মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মুঠোফোনে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আর্থিক জুয়া খেলে আসছিল।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)