যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলে শ্রেষ্ঠ অভয়নগর, ইউএনওকে সংবর্ধনা

অভয়নগর (যশোর) সংবাদদাতা

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৩:০২ পিএম
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলে শ্রেষ্ঠ অভয়নগর, ইউএনওকে সংবর্ধনা

স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে যশোরের অভয়নগর। এ উপলক্ষে অভয়নগর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কমিটির সহসভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা স্কাউটসের কমিশনার রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম এবং কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটস খুলনা অঞ্চলের লিডার ট্রেইনার এস এম ফারুক আহমেদ।

সংবর্ধনার জবাবে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু এই অর্জনের জন্য উপজেলার সব স্কাউটার ও শিক্ষা কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং আগামীতে স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)