যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের দাবি এসআরবি'র

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:৫৩ এ এম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৯:১২ এ এম
খুলনায় সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের দাবি এসআরবি'র

খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারের দাবি করেছে এসআরবি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় এসআরবি-৬ এবং বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল এই অভিযান চালায়। এসআরবি-৬-এর মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় এই যৌথ তল্লাশি চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বিধি অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলোর জব্দ তালিকা তৈরি করা হয়। উদ্ধারকৃত আইস সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)