যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় অভিযানকালে ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত, আটক ১

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১১:১৫ এ এম
মাগুরায় অভিযানকালে ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত, আটক ১

মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযানকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম আহত হয়েছেন। তবে পুলিশ অপু (২৪) নামের ওই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের শাহেদ ইটভাটার সামনে এই ঘটনা ঘটে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদে হরিশপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে ধাওয়া করে অপুকে আটক করা হয়। আটকের মুহূর্তে অপু তার কাছে থাকা ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে। অন্য দুজন পালিয়ে গেলেও অপুকে পুলিশ গ্রেপ্তার করে।

আহত এসআই রাকিবুলকে শালিখা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)