যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৃহৎ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা বৈঠকে বসছেন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০১:৫৫ পিএম
বৃহৎ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা বৈঠকে বসছেন

প্রথমবার একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠকে হওয়ার কথা রয়েছে।

বিশ্বের বৃহত্তম তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এমন সম্মিলিত বৈঠক নজিরবিহীন। তবে বিশ্লেষকদের মতে, বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম; বৈঠকটি মূলত প্রতীকী গুরুত্ব বহন করবে।

শুক্রবার হোয়াইট হাউস বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। এতে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন অংশ নেবেন। ইরান যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের মজুত এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।

ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের সম্পর্কের উন্নতি হলেও ইরান যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মতপার্থক্য রয়েছে। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখা এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের মধ্যেও পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হলেও ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যাবেন ট্রাম্প। পাশাপাশি তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে একটি চুক্তির সম্ভাবনাও আলোচনায় আসবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হয়। এর ফলে অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভান্ডারের ওপর কার্যকর সীমাবদ্ধতা উঠে যায়। ট্রাম্প চুক্তিটির মেয়াদ বাড়ানোর পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে নতুন ও আধুনিক চুক্তির প্রস্তাব দিয়েছেন।

তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীন অনেক পিছিয়ে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৬০০-এর বেশি। বিপরীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের মজুত হাজারের বেশি। এ কারণে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হতে বেইজিংয়ের আগ্রহ কম।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা ঘোষণার প্রত্যাশা নেই। বরং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ভবিষ্যতে গঠনমূলক আলোচনার সূচনা করাই হবে বৈঠকের মূল লক্ষ্য। চীনেরও এ বিষয়ে আন্তর্জাতিক দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত বলে মনে করছে ওয়াশিংটন।

সূত্র: বার্তা সংস্থা এপি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)