সুবর্ণভূমি ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর 'দায়ের' এ (Dayyer) নোঙর করা একাধিক বাণিজ্যিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ এই তথ্য নিশ্চিত করেছে।
দায়ের বন্দর ফায়ার ডিপার্টমেন্টের প্রধান মাজিদ ওমরানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা মেহর নিউজকে জানিয়েছেন, ডকে থাকা বেশ কয়েকটি বাণিজ্যিক নৌযানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট বর্তমানে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বন্দর এলাকায় বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।