যশোর, বাংলাদেশ || বুধবার, ২৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আল-আকসায় ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০২:১৪ পিএম
আল-আকসায় ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি মুসল্লি। ইসরায়েলি নানা বিধিনিষেধ ও চলমান যুদ্ধ আবহের মাঝেই উৎসবের সকালে আল-আকসা প্রাঙ্গণে ঢল নামে সাধারণ মানুষের।

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে নবী হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ ও পুত্রকে উৎসর্গ করার প্রস্তুতির স্মরণে পালিত হয়। এই দিনে বিশ্ব মুসলিম সম্প্রদায় পশু কোরবানি করে এবং সেই পশুর মাংস দরিদ্র, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করে।

তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। গাজায় ইসরায়েলি কর্ডন ও প্রবেশদ্বারে কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে সেখানে জীবন্ত কোরবানিযোগ্য পশু প্রবেশ করতে পারছে না। ফলে উপত্যকাটিতে এবারও কোরবানি প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু।

হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো এবং চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এমন এক কঠিন ও বেদনাদায়ক পরিস্থিতির মাঝেই ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্য বজায় রেখে আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও গাজাবাসীর মুক্তির জন্য দোয়া করেছেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)