যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাসীরুদ্দীন পাটোয়ারী জলাতঙ্কে ভুগছেন, তাকে ভ্যাকসিন না দিলে সুস্থ হবেন না: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০৪:১৫ পিএম
নাসীরুদ্দীন পাটোয়ারী জলাতঙ্কে ভুগছেন, তাকে ভ্যাকসিন না দিলে সুস্থ হবেন না: রাশেদ খান

জাতীয় নাগরিক কমিটির আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি—এমন গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। আজ বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, "এ্যানী ভাই (শহীদুল উদ্দিন চৌধুরী এ্যানী) কোরবানি দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু আপনারা রূপায়নে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটোয়ারী গাড়িতে ঘুরে বেড়ান, সাথে প্রটোকল নিয়ে যান; সেই টাকা কোথায় পান?

সারজিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?" নাগরিক কমিটির নেতাদের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই, এই চুক্তি নাগরিক কমিটিই করিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর তীব্র সমালোচনা করে রাশেদ বলেন, "রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটোয়ারী মূলত জলাতঙ্ক রোগে ভুগছেন।

তাকে জলাতঙ্কের ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। হয় কুকুর তাকে কামড়েছে, না হয় তিনি কুকুরকে কামড়েছেন।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের যেখানেই যাবেন, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণই তার মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, "জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে।

তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত ও নাগরিক কমিটি মিলে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না।"

প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)