যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুয়েত বিমানবন্দরে হামলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপালো ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১১:৩৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০২:৫৫ পিএম
কুয়েত বিমানবন্দরে হামলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপালো ইরান

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনাটি সরাসরি অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, বিমানবন্দরের এই ক্ষয়ক্ষতি মূলত যুক্তরাষ্ট্রের তৈরি 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ত্রুটির কারণে হয়েছে। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে জানান, তাদের নিজস্ব তদন্তে দেখা গেছে বাহিনীর অ্যারোস্পেস ডিভিশন কুয়েতের বিমানবন্দর টার্মিনালে কোনো গুলি বা হামলা চালায়নি।

মোহেব্বির দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র টার্মিনালের ওপর আছড়ে পড়ে। তিনি বলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ধ্বংস হয়েছে।”


এর আগে গত বুধবার আইআরজিসি জানিয়েছিল, দক্ষিণ কেশম দ্বীপে তাদের একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিশোধ হিসেবে তারা এই পাল্টা হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল কুয়েতের একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর।


এদিকে ইরানের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, কুয়েত বিমানবন্দরের ক্ষয়ক্ষতি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার কারণে হয়নি।

ইরানের দাবিটিকে 'সম্পূর্ণ মিথ্যা' আখ্যা দিয়ে সেন্টকম পাল্টা দাবি করেছে যে, ইরান ‘ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং অযৌক্তিক’ হামলার মাধ্যমে ড্রোন ব্যবহার করে সরাসরি এই বেসামরিক বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: আনাদোলু

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)