যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:৩১ পিএম
বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬

মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। তিনি আরও বলেন, ‘বিকেল ৪ টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।’

এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ৬ জনকে আটক করে। আটককৃতরা হলেন বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে থানায় আনা হয়েছে। যাচাইবাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)