চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের যুবক সমর মজুমদারের জীবনে যেন একের পর এক নেমে এসেছে দুর্যোগ।
ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন বাবা স্কুলশিক্ষক সাধন কুমার মজুমদারকে। এবার তার মা অর্চনা মজুমদারের (৪৭) দুটি কিডনি বিকল হয়ে পড়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে ডায়ালিসিসই শেষ ভরসা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই চিকিৎসাও চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। ডায়ালিসিস, ওষুধসহ আনুষঙ্গিক খরচ সাড়ে ১৪ হাজার টাকা। যা চালিয়ে যাওয়া তাদের জন্যে অসম্ভব।
সমর মজুমদার বলেন, মায়ের কষ্ট দেখে অসহায় লাগছে। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি।
আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৭৮৪-৩৬৪৪২৮।