যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:৫১ পিএম
জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে আটটার দিকে দলটির কুষ্টিয়া জেলা শাখা শহরের শহীদ চত্বর পাঁচ রাস্তার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি জনগণের ওপর চরম জুলুমের শামিল। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করার পাশাপাশি বাজারদরও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তারা।

এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে এবং তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুলতান মারুফ তালহা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য রায়ান এবং জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা তাজমুল হক। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। প্রয়োজনে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে এনসিপির জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ জনতা অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)