যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১০:২৬ পিএম
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব হোসেন (৩৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি কোচ চুয়াডাঙ্গার অদূরে ঘোড়ামারা ব্রিজের সংলগ্ন পৌঁছায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)