যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১২:৩১ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৩:০৫ পিএম
৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা

বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির এলিট সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আইআরজিসির দাবি, এই হামলায় মূলত বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, এটি ছিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে প্রথম পাল্টা জবাব। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও ঐতিহাসিক 'ইসলামাবাদ চুক্তি' চরমভাবে লঙ্ঘন করে ইরানের হরমোজগান ও মাহশাহরের কিছু উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালিয়েছিল।

ইরানের সামরিক সূত্রের দাবি, দেশটির সাবেক সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানের বৈশ্বিক গুরুত্ব ও ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ করতেই যুক্তরাষ্ট্র উসকানিমূলকভাবে ওই হামলাটি চালিয়েছিল, যার জবাব হিসেবে এই পাল্টা আক্রমণ চালানো হলো।

সূত্র: আল-জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)