যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০২:১০ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৩:৩০ পিএম
ভারতের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে পিছু হটে বিএসএফ।

শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর নাইন এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায় সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোররাতে অন্ধকারে নয়জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছিল। এর মধ্যে ছয়জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, তিন নারীকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমান তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির একটি প্রেসনোটে জানিয়েছে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং দ্রুত পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি, পুশব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)