যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নয়াদিল্লিতে সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা: রক্তক্ষয়ী সংঘর্ষ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:৪২ এ এম
নয়াদিল্লিতে সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা: রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) সংক্রান্ত প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এ কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংসদ ভবন ও আশপাশের এলাকা থমথমে হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, সকাল থেকেই সংসদ ভবন এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে দিল্লি পুলিশ। লোহার ব্যারিকেড দিয়ে বিভিন্ন প্রবেশপথ বন্ধ করে দেওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও আন্দোলনকারী আহত হন।

পরবর্তী সময়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) আশপাশে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনী একাধিকবার কাঁদুনে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করে। বিশেষ করে রেল ভবনের সামনে দীর্ঘ সময় সংঘর্ষ চলার পর ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

নিরাপত্তাজনিত কারণে সংসদ ভবনের দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থায়। সেন্ট্রাল দিল্লির বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজীব চক, জনপথ, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবাতীর্থ মেট্রো স্টেশনের কয়েকটি প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)